রক্তদাতার সাধারণ যোগ্যতা
- ✓ বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
- ✓ ওজন অন্তত ৫০ কেজি বা তার বেশি হতে হবে।
- ✓ হিমোগ্লোবিনের মাত্রা সঠিক থাকতে হবে।
- ✓ শেষ রক্তদানের পর অন্তত ৪ মাস অতিবাহিত হতে হবে।
লোড হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মানুষ মানুষের জন্য
রক্ত দান করা একটি মহৎ কাজ। আপনার সামান্য রক্তদানে বেঁচে যেতে পারে একটি মূল্যবান প্রাণ। রক্ত দিন অ্যাপের মাধ্যমে সহজেই ডোনার খুঁজুন।

নিচের তথ্যগুলো দিয়ে দ্রুত ডোনারের সন্ধান পান
রক্তদান কেবল একটি মানবিক কাজই নয়, এটি একটি জীবনদায়ী পদক্ষেপ। আপনার দেওয়া এক ব্যাগ রক্ত সড়ক দুর্ঘটনায় আহত, থ্যালাসেমিয়া রোগী বা প্রসবকালীন জটিলতায় আক্রান্ত মায়ের প্রাণ বাঁচাতে পারে।
নিয়মিত রক্তদান করলে শরীরে আয়রনের ভারসাম্য বজায় থাকে। এটি হৃদরোগ এবং ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
রক্ত দেওয়ার পর শরীর নতুন রক্তকণিকা তৈরি করে, যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সজীবতা বৃদ্ধি পায়।
একজন মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচানোর যে আত্মিক প্রশান্তি, তা অন্য কোনো কাজের মাধ্যমে পাওয়া সম্ভব নয়।
রক্তদানের আগে পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত পানি পান করা জরুরি। রক্তদানের পর অন্তত ১০-১৫ মিনিট বিশ্রাম নিন এবং পরবর্তী কয়েক ঘণ্টা ভারি কাজ থেকে বিরত থাকুন। আপনার সামান্য সচেতনতা রক্তদান প্রক্রিয়াকে সহজ ও নিরাপদ করবে।
"আপনার রক্ত, অন্য কারো বাঁচার শক্তি"
নিবন্ধিত ডোনার
সফল রক্তদান
শহর কাভারেজ
সাপোর্ট
স্বচ্ছতা এবং দ্রুত সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। জেনে নিন কীভাবে আমরা আপনার প্রয়োজনে রক্তদাতার সন্ধান দেই।
আমরা দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি রক্তদাতাদের তথ্য সংগ্রহ করি।
যে কেউ চাইলে নিজে একটি অ্যাকাউন্ট তৈরি করে নাম, ঠিকানা ও কন্টাক্ট ইনফো দিয়ে ডোনার হতে পারেন।
আমাদের টিম প্রতিটি ডোনারের তথ্য গুরুত্বের সাথে যাচাই করে ওয়েবসাইটে লিস্ট করে।
প্রয়োজনীয় মুহূর্তে কয়েক ক্লিকেই কাঙ্ক্ষিত রক্তদাতার সাথে সরাসরি যোগাযোগ করুন।